ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) উত্তরা বিভাগ আহম্মদ আলীকে ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-১) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির গোয়েন্দা –রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ ) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।





