ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি প্রাপ্তকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জিললুর রহমান (ডিআইজি)কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।




