ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন) (উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত আদেশে এ পদায়ন করা হয়।





