রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মোট ৭২৯ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ১৬৫ বোতল ফেন্সিডিল, ৬ টি মোবাইল ফোন, ২ টি মোটরসাইকেল, ১ টি সিএনজি, ৩ টি টায়ার, ৫ টি গাড়ির ব্যাটারি, ১ টি ল্যাপটপ টেবিল, ৮ টি বিদেশী শাড়ী, ৩ টি থ্রি পিস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





