রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৫ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩০ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৪০ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩ টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪৪৩৯ টি ইয়াবা, ০১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ০২ টি কাধঁ ব্যাগ, ০৩ ওয়াকিটকি, ০২ টি চার্জার, ভিকটিম উদ্ধার-০২ জন, ০১ টি হাইয়েচ মাইক্রোবাস, ০৯ টি মোবাইল, ৩৭২ টি সিম কার্ড, ০৩ টি তাসের বান্ডিল, ০২ টি লাল সবুজ চেকের পুরাতন ও ছেড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





