রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৫ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ০১ টি বিদেশী রিভলবার ,০৩রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০২৮৭ টি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জ-১৮ টি, পেথেডিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জের সুই-২৪ টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার-০৮ টি, ইয়াবা সেবনে ব্যবহৃত গ্যাস লাইট-০২ টি, ইয়াবা সেবনে ব্যবহৃত বোতলের কর্ক-০২ টি, ৪০২২ প্যাকেট সিগারেট, ১৩ টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ১টি পুরাতন বই, ১টি খাতা,৫০হাজার টাকা মূল্যের জাল নোট, ০১ টি গাঁজা খাওয়ার কলকী, ০১ জন ভিকটিম, ০১ টি ট্রাক, ০১ টি প্রাইভেটকার, ০২ টি সিএনজি ও ৩০ টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





