রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫০ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১ টি কম্পিউটার, ৬ টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০ টি সিমকার্ড ও ৭ টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





