ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত।
এ সময় তাদের হেফাজত থেকে ৪৫৫ গ্রাম ৮৯৭ পুরিয়া হিরোইন, ১৫২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
২৬ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





