ডিএমপির উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তার পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নাজমুল আলমকে উপ-পুলিশ কমিশনার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এ.এম ফজল-ই-খুদাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (পিএম সেক্রেটারিয়েট সিকিউরিটি-১) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।





