ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আনোয়ার সাঈদকে উপ-পুলিশ কমিশনার ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগ ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মোঃ তারেক জুবায়েরকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-গুলশান বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





