ডিএমপির গুলশান বিভাগ আয়োজিত নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে মহাখালী মডেল হাই স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিএন্ডটি বয়েজ হাই স্কুল ক্রিকেট দল।
এ প্রীতি ম্যাচটি আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে বনানী চেয়ারম্যানবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে প্রথমে টিএন্ডটি বয়েজ হাই স্কুল ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে মহাখালী মডেল হাই স্কুল ক্রিকেট দল ৮৯ রানের টার্গেটে খেলতে নেমে ১০ ওভারে মাত্র ৬৬ রান সংগ্রহ করেছে ৮ উইকেটের বিনিময়ে । ২২ রানের ব্যবধানে টিএন্ডটি বয়েজ হাই স্কুল ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের চারটি দল অংশগ্রহন করেছে। ক্রিকেট দলগুলো হলো-আইপিএস স্কুল এন্ড কলেজ দল, মহাখালী মডেল হাই স্কুল দল ,টিএনটি বয়েজ হাই স্কুল দল এবং বনানী মডেল স্কুল দল। এ প্রীতি ম্যাচে টিএন্ডটি বয়েজ হাই স্কুল ক্রিকেট দলের মইনুদ্দিন ‘ম্যান অব দ্যা ফাইনাল’ এবং মারুফ ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ সভাপতি হিসেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর খেলা উপভোগ করেন। তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ প্রীতি ম্যাচে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাসার সুমন ও মোহাম্মদ রফিক,বনানী চেয়ারম্যানবাড়ী মাঠ পরিচালনা পরিষদের সাংগঠনিক সভাপতি ইসমত আরা খালেদ ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ মাহমুদ,এআইইউবির হেড অব পাবলিক রিলেশনস্ আবু মিয়া আকন্দ তুহিন ও সেভয় আইসক্রিমের এমডি নিয়াজ আহমেদসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।




