ডিএমপি নিউজ : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৮৫৭ টি মামলা ও ৬ লক্ষ ৬৪ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ।
০৭ জুলাই’১৭ দিনভর ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ১৮ টি গাড়ি ডাম্পিং ও ৩০৪ টি গাড়ি রেকার করা হয়।



