ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের ‘মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই, ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে ট্রাফিক-ওয়ারী বিভাগের আয়োজনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক ও সভাপতিত্ব করেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আজাদ রহমান।
ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও জুন, ২০২৫ খ্রি. মাসে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় ট্রাফিক-ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




