ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের মাসিক কল্যাণ সভা নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর ) দুপুর ১২:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ মোঃ আসফিকুজ্জামান আকতার বিপিএম উপস্থিত ছিলেন।

যুগ্ম পুলিশ কমিশনার মতিঝিল বিভাগের কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও নভেম্বর মাসে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য ২৭ জন অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মাসিক কল্যাণ সভায় ট্রাফিক-মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।





