রাজধানী ঢাকার রামপুরা ও তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার (১৬ জুন ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম শাহাদত হোসেনকে তুরাগ থানার অফিসার ইনচার্জ এবং তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাহাৎ খান বিপিএম কে রামপুরা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।
একই আদেশে রামপুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।




