বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।





