রাজধানী ঢাকার বাড্ডা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে গোয়েন্দা-মতিঝিল বিভাগ এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানকে বাড্ডা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।





