সরকারি বিভিন্ন আইন লঙ্ঘন করে পণ্য বিক্রি করার অভিযোগে বিভিন্ন দোকান ও একটি সুপারশপকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে মঙ্গলবার (১২এপ্রিল ২০২২) রাজধানীর উত্তরার এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ। এসময় কৃষি বিপণন অধিদপ্তর ও বিএসটিআই এর প্রতিনিধি এবং ডিএমপি’র গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ঠ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিএসটিআই এর অনুমোদনহীন ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকায় উত্তরার ৬ নং সেক্টরের বিডিআর মার্কেট বাজারে ৬ টি মামলায় ৩১,০০০ টাকা জরিমানা করা হয়।

পণ্য প্যাকেটজাতকরণের নিবন্ধন না থাকায় উত্তরা ১৪ নং সেক্টরের আগোরা সুপারশপকে ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়।




