ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৯ জনকে, পল্টন থানা ১২ জনকে, সবুজবাগ থানা ৫ জনকে, খিলগাঁও থানা ৫ জনকে, রামপুরা থানা ৯ জনকে, শাহজাহানপুর থানা ৯ জনকে এবং মুগদা থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





