ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৮ গ্রাম হেরোইন, ৬৫০ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল দেশী মদ উদ্ধার করা হয়।
১৯ আগস্ট, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৯ টি মামলা রুজু হয়েছে।




