ডিএমপির যাত্রাবাড়ী ও গুলশান থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ খোকন (৫২), ২। মোঃ আলী হাসান (৩১), ৩। ইসমাইল ওরফে কালু (২২), ৪। মোঃ সাব্বির হোসেন (২০), ৫। মোঃ ইউসুফ গাজী (৩০), ৬। মোঃ সাইফুল উদ্দিন (৪২), ৭। মোঃ শরীফ, ৮। মোঃ রাকিব হাসান বাবু (২৩), ৯। মোঃ জাবেদ (২৯), ১০। মোঃ জাকির (৩২), ১১। শাহিন বাবু (২৭), ১২। মিজান মৃধা (৩০), ১৩। মোঃ সিরাজ উদ্দিন হিমেল (২৬), ১৪। জোমা বেগম (২৫), ১৫। ইয়াসিন আরাফাত রাফি (২১), ১৬। শাহিন মিয়া (৫১), ১৭। ইয়াছিন (২০), ১৮। আরিফ (২৬), ১৯। নাসির (৩৮), ২০। হাসান উল্লাহ কালু (৪০), ২১। মোঃ পলক (২২), ২২। মোঃ সবুজ (৩০) ও ২৩। মোঃ সাদ্দাম (৩৪)।
অপরদিকে গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। পলাশ চৌধুরী (৪৮), ২। জাহিদ শেখ (৪০), ৩। মোঃ পারভেজ (২৪), ৪। মোঃ শরিফ (৩৬), ৫। জসীম উদ্দিন (৪৫), ৬। মোঃ সিয়াম (২০), ৭। মোঃ আমিনুল ইসলাম (৩৮), ৮। মোঃ তোফাজ্জল (২০), ৯। মোঃ হানিফ (৩৬), ১০। মোঃ সামিউল (২৩), ১১। ইউনুস আলী (৩৫), ১২। মোঃ ওমর ফারুক (৩৬), ১৩। মোঃ কামাল হাওলাদার (৩২) ও ১৪। মোঃ জাফর আহম্মেদ (২৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





