ডিএমপির যাত্রাবাড়ী,মুগদা ও তুরাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মনিরুল ইসলাম (৩৬), ২। মোঃ সোনা মিয়া (৩৮), ৩। মোঃ ইব্রাহিম (২৫), ৪। মোঃ কাউসার আলী (৩৫), ৫। মোঃ ইসমাইল হোসেন (৩৫), ৬। মোঃ জুয়েল (২৯), ৭। মোঃ ফাহিম (১৭), ৮। মোঃ সুমন (২৫), ৯। ইকবাল (২৭), ১০। বাবু (৩০), ১১। রাসেল (২৫) ও ১২। ইকবাল হোসেন (৪৫)।
মুগদা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সুমন (২৫), ২। মোঃ বশির খান (৩৮), ৩। মোঃ মিরাজ (৩৬), ৪। রিয়াজ শেখ (২২), ৫। রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), ৬। শাকিল আহমদ চৌধুরী (৪২), ৭। জিহাদ (২৩), ৮। রাকিবুল (২৪) ও ৯। হাছিবুল (২৫)।
অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ওয়াশিম (২০), ২। নিরঞ্জন কুমার (৩০), ৩। আসাদুল (২২), ৪। জুয়েল রানা (২০), ৫। রাজীব (১৯), ৬। ওয়াসিম (২০), ৭। মোঃ মিজানুর রহমান (২৪), ৮। মোঃ উজ্জল মিয়া (২৩) ও ৯। মোঃ স্বপন (২৭)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





