ডিএমপির যুগ্ন পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ন পুলিশ কমিশনার মোঃ খালিদুল হক হাওলাদারকে যুগ্ন পুলিশ কমিশনার (এস্টেট,ডেভেলপমেন্ট ও আইসিটি); যুগ্ন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম কে যুগ্ন পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) ও যুগ্ন পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা কে যুগ্ন পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।





