ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (প্রসিকিউশন অ্যান্ড সুপ্রীম কোর্ট) মুনশী শাহাবুদ্দীন কে যুগ্ম পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।





