রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবু (১৮) ২। মোঃ বিশাল (২০) ৩। রাইসুল বসুনিয়া রাসেল ৪। মোঃ তাকভীর (২৩) ৫। মোঃ রাকিব (২৫) ৬। মোঃ আফিকুল ইসলাম (১৯) ৭। মোঃ দিপু (১৮) ৮। সোহাগ আলম ৯। মোঃ রহিদুল মোমেন রাসেল ও ১০। রাইসুল বসুনিয়া রাসেল ও ১১। মোঃ রোমান (৩০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





