ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩ খ্রি.) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।




