ডিএমপির হাজারীবাগ ও উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট ) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহাগ হোসেন বিল্লাল ২। পারভেজ ৩। মোঃ আবু বক্কর সিদ্দিক আশিক ৪। বায়েজিদ হোসেন ইমন (২০) ৫। মোঃ রিফাত গাজী (২৩) ৬। মোঃ আবু জাহিদ জীবন (৪৩) ৭। মোঃ মাসুম (৫০) ৮।মোঃ আমির হামজা (২৪) ৯। অমল দাস (২১) ১০। মোঃ বেলাল (২২) ১১। মোঃ রাসেল (২৯) ১২। স্বপন (১৯) ১৩। মোঃ মানিক শেখ (৩৫) ও ১৪। আঃ করিম (১৯)।
অপরদিকে উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট ) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ময়নাল হোসেন (৩৫) ২। খাদিজা আক্তার শিমলা (২৩) ৩। মোঃ আবীর (১৮) ৪। মোঃ সামিউল (১৮) ৫। ইয়াসিন (১৮) ৬। মোঃ মামুন (২৫) ৭। রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬) ৮। মোঃ মোস্তফা মিয়া (৩৬) ৯। মোঃ হুমায়ুন (৩৫) ১০। সিফাত হোসেন নীরব (২১) ও ১১। জালাল (১৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





