ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সুমন (২৬), ২। মোঃ শাওন ওরফে জুনায়েদ (২২), ৩। মোঃ লাল চান (৩৩), ৪। মোঃ হোসেন টিপু (২৫), ৫। ফারহান আতিক (২৩), ৬। মোঃ শরীফ (২৪), ৭। নুরজামাল (৩২), ৮। সাজ্জাদ (২১), ৯। হৃদয় (২০) ও ১০। আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১ জন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





