ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ ঘটিকায় রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমির পরিবহন ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ডিএমপি ট্রেনিং একাডেমির পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





