বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের সক্ষমতা, সাফল্য এবং সম্ভাবনা দেশী-বিদেশী দর্শকদের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। এই তিন দিনব্যাপী মেলা শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আয়োজক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (BCFCC), শের-ই-বাংলা নগর, ঢাকা। প্রতিপাদ্য: “Bangladesh to the World” (বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড)।
এক্সপোতে প্রায় ১৩০টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে, যেখানে দেশি-বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্প, হার্ডওয়্যার-সফটওয়্যার কোম্পানি, গেমিং ডেভেলপার, টেলিকম সংস্থা এবং ইলেকট্রনিক্স উৎপাদকরা অংশ নেবে। বিশেষ ফোকাস থাকবে উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উৎপাদনকে বিশ্ববাজারে তুলে ধরা।





