ডিএমপি নিউজ: রাজধানীর কোতয়ালী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রুহুল আমিন।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে কতিপয় মাদক কারবারি কোতয়ালী থানার বাদামতলী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ কেজি গাঁজাসহ রুহুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত রুহুল গাঁজা বিক্রির জন্যই বাদামতলীর হাজী আফসার করিম মার্কেটের সামনে অবস্থান করছিলো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।




