রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:০৫ ঘটিকায় রাজধানীর ধানমন্ডির লেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লাভলু গত ২৫ মে ২০২৫ খ্রি. উত্তরার বিএনএস টাওয়ারের পেছনে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ছাত্রলীগের ব্যানারে সরকার বিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণ করেছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




