ডিএমপি নিউজ : রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ফেরদৌস সরদার ও মোঃ তানভীর মোল্লা ওরফে আব্দুল্লাহ।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান পিপিএম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) বিকাল ৪:৪৫টায় ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, মঙ্গলবার থানার কিউআরটি টিমসহ ডেমরা চৌরাস্তা মোড়ে চেকপোস্টে দায়িত্বপালন করা হচ্ছিল। বিকালে একটি যাত্রীবাহী বাস থেকে দুইজন ব্যক্তি নামে। তাদের সন্দেহ হওয়ায় তল্লাশি করা হয়। এসময় তাদের নিকট থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




