ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আজ বুধবার (২২ এপ্রিল) বিকালে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত কমিশনার আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। আদালত এলাকায় নিরাপত্তা জোরদার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




