রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামান (৭৩)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামান’কে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





