ডিএমপি নিউজঃ রাজধানীতে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ১১,১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮১৪ গ্রাম ২২১২ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫৬০ গ্রাম ৮৩ পুরিয়া গাঁজা, ৫০ ক্যান বিয়ার ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৬ টি মামলা রুজু হয়েছে।





