ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ শরিফুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-১), ডেভেলপমেন্ট বিভাগে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ জামশেদ আলমকে সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) এ পদায়ন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।




