সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৫.০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট।




