রাজধানীর তুরাগে তিনটি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।
আটককৃতরা হলো- ১। মেহেরাব (২০) ও ২। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দুইজন।
তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় তুরাগ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইব্রাহিমপুর এলাকা থেকে তিনটি বাইসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে বাইসাইকেল চুরি করে আসছিল। তারা একটি সক্রিয় চোর চক্রের সদস্য।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




