ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটিসি) ইউনিট তিনটি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম মঙ্গলবার (১৪ জুলাই ) সন্ধ্যা আনুমানিক ০৬:৩৫ ঘটিকায় রাজধানীর শেরেবাংলা নগর থানার সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাইসুল বসুনিয়া রাসেল (৫৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাইসুল বসুনিয়া রাসেলের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সিআর মামলার তিনটি সাজা ওয়ারেন্ট মুলতুবি ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।





