ডিএমপি নিউজঃ রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম- মোঃ লিমন হোসেন (৩০)। এ সময় তার হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগস্ট, ২০২১) সন্ধ্যা ০৬.১৫ টায় তুরাগ থানার নলভোগ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র জানায়, গ্রেফতারকৃত লিমন ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
গ্রেফতারকৃত লিমন বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।





