রাজধানীর তুরাগ এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃশামীম (২৬)।
তুরাগ মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তুরাগ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত শামীম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





