রাজধানীর তুরাগ ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ইকরামুল (৩০) ২। মো. রুবেল ৩। মো. সাইফুল ইসলাম (৩০) ৪। জয় কুমার রায় (৬২) ৫। মো. পারভেজ মন্ডল (২৬) ৬। মো. আলী হোসেন (২০) ৭। মো. মাইনুল হাসান (৩৫) ৮। মো. বদিউজ্জামান (৪৫) ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দুইজন। এসময় তাদের হেফাজত হতে ১৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সঞ্জয় (৩৬) ২। মো. ফয়সাল (৩১) ৩। রত্না ৪। মোঃ জুয়েল (৩৮) ৫। সাইফুল (২৫) ৬। মো. আল আমিন (২৯) ৭। মো. শাওন সিকদার (২৯) ৮। মো. মাহাবুব (৩৪) ৯। বিজয় (১৯) ও ১০। আরিফুর রহমান মাসুম (৪৩)।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক রাত ১:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ ধলপুর বাদল সরদার গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মুসলিম (৪৮) ২। মো. ইউসুফ (৩৫) ৩। মামুন (৪৫) ৪। মো. নজরুল (৪৯) ৫। মোনারুল (৪২) ৬। মো. উমর ফারুক (৩০) ৭। মো. নূর নবী (৪২) ৮। মো. শুক্কুর আলী (৪৫) ৯। মোঃ শাকিল (৩৩) ১০। মো. হাদম মোল্লা (৩৭) ১১। মনসুর আলী (৩৮) ১২। মো. শাকিল (২০) ও ১৩। মো. মুক্তাকিম (২৫)।
এসময় তাদের হেফাজত হতে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ২২৫০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





