রাজধানীর তুরাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে তুরাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আব্দুল সাত্তার (৪৫) ২। মোঃ ইনছান আলী (৪২) ৩। আনছার আলী (৫০) ৪। আহাদ আলী (২৯) ৫। কামরুল ইসলাম (৩৫) ৬। মোফাজ্জল (৩৫) ৭। মোঃ আলমগীর (৩৫) ৮। লোকমান (৪৩) ৯। মোঃ রুবেল (৩৫) ১০। মোঃ জনি (১৯) ও ১১। আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।
অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) শেরেবাংলা নগর পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জয়নাল (৪০) ২। মোঃ শাহিন মিয়া (৩৫) ৩। মোঃ রবিউল আওয়াল ওরফে রবি (২৬) ৪। মোঃ সুজন সিকদার (২৮) ৫। মোঃ সাফিদ (২৬) ৬। মোঃ শামীম (২৯) ৭। মোঃ মিলন (২৯) ৮। নিজাম উদ্দিন ওরফে সেন্টু (৪০) ৯। মোঃ হাফিজুল ইসলাম (২৬) ও ১০। মোঃ রায়হান ইসলাম (১৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





