ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সেলিম (৪২) ২। মোঃ পিংকু (২৪) ৩। মোঃ তোফাজ্জল (২৫) ৪। মোঃ রাসেল (২৭) ৫। মোঃ তামিম কাউসার (১৮) ৬। মোঃ সোহাগ (১৮) ৭। মোঃ জিসান (১৮) ৮। মোঃ আরিফুল ওরফে শাওন ওরফে জামাল হোসেন (৩৩) ৯। মোঃ নুরুল হক (৪৫) ১০। মোঃ আকাশ (২৪) ১১। মোঃ অপু মিয়া (২০) ১২। মোঃ শিপন (২১) ১৩। মোঃ আনোয়ার হোসেন নয়ন (২০) ১৪। মোঃ সাব্বির হোসেন (২৭) ১৫। অহিদুল (২৮) ১৬। রতন (২০) ১৭। মোঃ শাহীন (২৮) ১৮। মোঃ হৃদয় (২৪) ১৯। ওয়াসিফ আলম (২৭) ২০। মোঃ সুজন (২৬) ২১। সালিম শাহরিয়ার কাব্য (২৫) ২২। শাহ পরান (২৯) ২৩। রাজু (২৮) ২৪। মোঃ রাসেল (২২) ২৫। মোঃ ইয়াছিন হোসেন (২১) ২৬। মোঃ পারভেজ (২৪) ২৭। মোঃ দিপু (২২) ২৮। মোঃ জাহিদ (২০) ২৯। তানভীর (১৯) ৩০। শ্রী রিপন কিষকু (২৩) ৩১। মোঃ শরিফুল ইসলাম (৩২) ৩২। মোঃ কামাল হোসেন রাকিব (২০) ৩৩। মোঃ ফিরোজুল ইসলাম (৩৫) ও ৩৪। মোঃ সাগর (২৮)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ২ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১ জন ও হাতিরঝিল থানা ৩ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




