রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ সিরাজুল ইসলাম। এসময় তার হেফাজত থেকে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ নভেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) দুপুর ০২:৪০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কৌশলে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।




