বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যায় বিপদগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আগামী রোববার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রাম যাচ্ছেন ।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
উত্তরাঞ্চলে বন্যায় যেসকল জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দিনাজপুর ও কুড়িগ্রাম অন্যতম। দিনাজপুর জেলার বিরল, কাহারোল, সদর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় বন্যায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
এদিকে রেললাইনে পানি আসার কারণে গতকাল রোববার সকাল থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় এবং দিনাজপুর-পার্বতীপুর পথে কোনো রেল চলাচল করতে পারছে না। দিনাজপুরের প্রায় সব নদীর পানি বাড়ছে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার করতোয়া, ঢেপা, ছোট যমুনাসহ অন্যান্য নদীর চিত্রও একই।




