ডিএমপি নিউজঃ “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০২১ এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ ও ২৫ ডিসেম্বর গাজীপুরের ঢাকা রিসোর্টে সমিতির সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক ভিন্ন আমেজে বারবিকিউ আড্ডা, বিভিন্ন ধরণের খেলাধূলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৩০তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের ৫৭ জন কর্মকর্তাগণের একটি সামাজিক সংগঠন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত একটি সমবায় সমিতি ” ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”।
ত্রিমাত্রিক-৩০ বিসিএস উচ্ছল প্রাণের মিলনমেলা বার্ষিক সাধারণ সভা, বনভোজন, বারবিকিউ আড্ডা ও পিঠা উৎসব ত্রিমাত্রিক সুহৃদ এবং পরিবারের সদস্যদের মধ্যে এক অনন্য সম্পর্ক সৃষ্টি করেছে। সুদৃঢ় করেছে বন্ধুত্ব ও ভালবাসা।

সমিতির সদস্য ও পরিবারের সদস্যগণ জানান, পেশাদারিত্বের পাশাপাশি “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”এর এরকম বিভিন্ন সামাজিক ও পারিবারিক মিলনমেলা তাঁদের সকলের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করছে এবং নতুন উদ্যমে কাজ করবার শক্তি যোগাচ্ছে।




