ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এএল’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।
‘এএল’ ইউনিটে ১৫৫টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ৪ হাজার ৪০০টি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ উপস্থিতির হার ছিল শতকরা ৮২ জন।
এদিন পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।




