রাজধানীর দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ । নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দারুস সালাম থানাধীন বাগবাড়ী এস.এ খালেক সিটি, প্লট নং-২৫-এর নির্মাণাধীন ভবন সংলগ্ন দক্ষিণ পাশে ড্রেনের পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত দেহ পাওয়া যায়। এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে দারুস সালাম থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৯৭ অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৯০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





